“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক কমন রুম উদ্বোধন”
“আমিনুল ইসলাম জনি মনোহরদী, নরসিংদী “
আজ (২৯ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কমন রুম উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের স্থান এবং একটি গেম জোন সংযুক্ত করা হয়েছে, যা তাদের ক্যাম্পাস জীবনে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. রকিবা নবী, চেয়ারম্যান, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাকসু সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহকারী ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর
নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও প্রয়োজনভিত্তিক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাকসুর এমন উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply