1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

করিমগঞ্জে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত। আরিফুল ইসলাম রিফাত”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

করিমগঞ্জে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আরিফুল ইসলাম রিফাত”
উপজেলা প্রতিনিধি,করিমগঞ্জ -তাড়াইল, কিশোরগঞ্জ।

আত্মসমর্পণের ঘোষণা দিলেন কয়েকজন মাদক ব্যবসায়ী
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের মধ্য চাঁনপুর স্কুলসংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটি মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এলাকায় মাদকের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদির জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. বাছির, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো সোহেব খান এবং এলাকার প্রায় ১০০ থেকে ১৫০ জন সাধারণ মানুষ।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির