“মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে সিসি ক্যামেরা স্থাপন”
(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদারে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।আজ ৩০ জুন মঙ্গলবার দুপুরে ২ঘটিকায় কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে এসব সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কলমাকান্দা সরকারি কলেজ, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলার ঘাট, রেন্ট্রিতলা, থানা মোড় সহ বাজারের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কমলাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য বর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে সিসি ক্যামেরা স্থাপন (পলাশ পাল, জেলা প্রতিনিধি)
নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদারে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।আজ ৩০ জুন মঙ্গলবার দুপুরে ২ঘটিকায় কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে এসব সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কলমাকান্দা সরকারি কলেজ, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলার ঘাট, রেন্ট্রিতলা, থানা মোড় সহ বাজারের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কমলাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য বর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply