“পূবাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি সেলিনা গ্রেপ্তার”
“রবিউল আলম,বিশেষ প্রতিনিধি।”
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অভিযোগে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারী পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে মোসাঃ সেলিনা বেগম (৪২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মজিবর রহমানের কন্যা ও মৃত নাছিমার মেয়ে। তার বাড়ি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকার ৪০ নম্বর ওয়ার্ডে।
Leave a Reply