1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

পদোন্নতি পেলেও পদায়নহীন বিদায়, অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক”

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

পদোন্নতি পেলেও পদায়নহীন বিদায়, অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-”

​ঢাকা রেঞ্জের ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও কোনো নতুন পদায়ন ছাড়াই অবসরে যেতে হলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম মল্লিককে। দীর্ঘ কর্মজীবন শেষে একই পদে বহাল থেকেই তিনি অবসরে গেলেন।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিককে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এরপর গত ২৮ জুন পুলিশের চারজন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে নতুন করে পদায়ন করা হলেও, রেজাউল করিম মল্লিককে কোনো নতুন দপ্তরে পদায়ন করা হয়নি। ফলে ঢাকা রেঞ্জের ডিআইজি পদেই তার কর্মজীবনের সমাপ্তি ঘটল।

​ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ এপ্রিল তাকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।

​সূত্রমতে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেজাউল করিম মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, আমলা এবং প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

​কোনো নতুন পদায়ন ছাড়া তার এই অবসরে যাওয়া নিয়ে পুলিশ প্রশাসনে নানামুখী আলোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির