1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ লুৎফর রহমান সাঘাটা, গাইবান্ধা

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

“কয়লা কারখানায় অভিযানে ইউএনও”

মোঃ লুৎফুর রহমান,সাঘাটা,গাইবান্ধা। 
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।

জানা গেছে, উক্ত স্থানে মাটির তৈরি প্রায় ২০টি অস্থায়ী ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি প্রভৃতি ব্যবহার করে কয়লা উৎপাদনের কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উত্পন্ন ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।অভিযানকালে ঘরগুলোতে কাউকে পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীরা অস্থায়ী ঘরগুলো পানি দিয়ে নষ্ট করে দেন। অভিযান শেষে ইউএনও জানান, পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির