1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধী দলের হলেও ছাড় নেই: বিএনপি নেতা জাফর আহমেদ খোকন”

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধী দলের হলেও ছাড় নেই: বিএনপি নেতা জাফর আহমেদ খোকন”
​”নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম”
৩ জুলাই, ২০২৬
​চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার পরিচিত মুখ এবং ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জনাব জাফর আহমেদ খোকন বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা বায়েজিদ এলাকায় সেই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করব এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব।” একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
​বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হওয়া এই তৃণমূল নেতা স্পষ্ট ভাষায় জানান, দলের ভেতরেও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি বলেন, “অপরাধী যদি আমাদের দলেরই কেউ হয়, তাকেও কোনো ছাড় দেওয়া হবে না এবং কোনো প্রকার প্রশ্রয় কম হবে না।”
​নির্বাচনী ভাবনা ও জনসেবা প্রসঙ্গে জানতে চাইলে জাফর আহমেদ খোকন বলেন, “আমি শুধু কাউন্সিলর হলেই জনগণের সেবা করব, বিষয়টি এমন নয়। আমি বায়েজিদ এলাকার জনগণের পাশে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। তবে সাধারণ মানুষ যদি আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে, তবে আইনি ও প্রশাসনিকভাবে জনগণের সেবা করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
​সাক্ষাৎকারের শেষ পর্যায়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাংবাদিকরা অতীতে যেভাবে সাহসের সাথে সত্য তুলে ধরেছেন, ভবিষ্যতেও একইভাবে সবসময় সত্য প্রকাশ করে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির