1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে উৎসবের আমেজ, উত্তেজনাপূর্ণ ম্যাচ ড্র”

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

শিবচরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে উৎসবের আমেজ, উত্তেজনাপূর্ণ ম্যাচ ড্র”

সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ৬৪নং যাদুয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এই ম্যাচটি উপভোগ করতে মাঠ প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক।

​স্থানীয় বিএনপি নেতা মিলন হাওলাদারের সার্বিক পৃষ্ঠপোষকতায় এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালীন সময়ে পুরো মাঠজুড়ে দুই দলের সমর্থকদের উল্লাস ও টানটান উত্তেজনা বিরাজ করছিল।

​খেলার মূল পৃষ্ঠপোষক ও বিএনপি নেতা মিলন হাওলাদার বলেন, ​”যুব সমাজকে মাদক ও সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মূলত যুব সমাজকে মাঠমুখী করা এবং চলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সাধারণ মানুষের মাঝে আরও বাড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”

​মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা-আক্রমণে খেলাটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলই সমান সক্ষমতা প্রদর্শন করে। শেষ পর্যন্ত ব্রাজিল ৩ এবং আর্জেন্টিনা ৩ গোলে ম্যাচটি ড্র হলে উভয় পক্ষকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজকদের উপস্থিতিতে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির