1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা ব্যর্থ,জনতার হাতে গণধোলাই এর পর পুলিশ হেফাজতে ২ জন‌ ।”

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

ঘোড়াঘাটে গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা ব্যর্থ,জনতার হাতে গণধোলাই এর পর পুলিশ হেফাজতে ২ জন‌ ।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধি:”
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা গৃহস্থের চিৎকারে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণধোলাইয়ের শিকার হন দুই যুবক। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নূর ইসলাম তাঁর বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির