1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের”

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের”

আমিনুল ইসলাম জনি মনোহরদী, নরসিংদী”

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ডা. সুব্রত সাহার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ধলাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় দুই কিশোর নৌকাযোগে সেটি তীরে নিয়ে আসে।

পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে লাশটি কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেয়।
নিহত ডা. সুব্রত সাহা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে।

তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছিলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাদাপাথরের জিরো পয়েন্ট এলাকায় ধলাই নদীতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধু গোসল করতে নদীতে নামেন। একপর্যায়ে তারা প্রবল স্রোতে পড়ে যান।

তাদের মধ্যে দুজন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা স্রোতের তোড়ে তলিয়ে যান। পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধলাই নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে নদীতে লাশ ভেসে ওঠে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির