1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“২৪ ঘন্টা পার হওয়ার পরেও মেলেনি ম্যানহলে নিখোঁজ হওয়া নারীর দেহ”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

“২৪ ঘন্টা পার হওয়ার পরেও মেলেনি ম্যানহলে নিখোঁজ হওয়া নারীর দেহ”

আব্দুল্লাহ আল ফয়সাল প্রতিনিধি টঙ্গী,গাজীপুর

ইত ২৭ জুলাই রাত ৮:৩০ মিনিটে গাজীপুর সিটি কর্পোরেশন হোসেন মার্কেট ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে। ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় একজন নারী রাস্তা পারাপারের সময় পরে যায় ম্যানহোলের ভিতরে। স্থানীয়রা জানান রাস্তায় পানি থাকায় বোঝার উপায় নেই এখানে ম্যানহোলের ঢাকনা খোলা। গতকাল রাত ১০ টা থেকে উদ্ধার অভিযান চালানো হয় । ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে শালিকছুরা পর্যন্ত। ২৪ ঘন্টা পার হওয়ার পরেও মেলেনি নিখোঁজ নারীর দেহ। আজ বিকেল ৫ টায় ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান থামিয়ে দেওয়া হয় ‌ ।

গাজীপুর সিটি কর্পোরেশন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান
তারা ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এই দূর্ঘটনার মূল রহস্য উন্মোচনের জন্য । এবং তিনি জানিয়েছেন এই তথ্য যেনো ৭ কর্মদিবসের মধ্যেই যেনো জমা দেওয়া হয়।

নিখোঁজ হওয়া নারীর পরিচয়:-

স্বজন সূত্রে জানা যায় তার নাম ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি (৩২)। পরিচয় নিশ্চিত ক‌রেছেন তার চাচাত বোন সুকতারা ইসলাম ঐশী।
ঐশী জানান, নি‌খোঁজ জ্যো‌তি মিরপুরে বাস করতেন। গতকাল রবিবার (২৮ জুলাই) রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন। তিনি ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।

গতকাল রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে প‌ড়ে তলিয়ে যায় ওই নারী।

নি‌খোঁজ নারীর চাচাত বোন ঐশী বলেন, আমার বোন রোববার টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভি‌জিট কর‌াতে যান। রা‌তে ফেসবুক ও বি‌ভিন্ন ‌টি‌ভি চ‌্যা‌নে‌লের মাধ‌্যমে জান‌তে পা‌রি ওই এলাকায় একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে যায়। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্ব‌রে যোগা‌যোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তার ফোন‌ নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি ক‌রে আজ হো‌সেন মার্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে গে‌ছে। ফায়ার সা‌র্ভিস কাজ কর‌‌ছে। খুঁজে না পাওয়া পর্যন্ত স‌ঠিক বলা যা‌চ্ছে না, সে আমার বোন কিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির