1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড”

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

লালপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড”

লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (০৪ জুলাই) লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের লেজাকাটা বিলের ধানী জমিতে আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে আনুমানিক ২০০ পাওয়ার ট্রলি পরিমাণ মাটি কর্তন ও পরিবহনের দায়ে মো. নান্নু আলী (৩২)-কে ‘ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩’ অনুযায়ী ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির