1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু”

  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নানার বাড়িতে বেড়াতে এসে টিউবওয়েলের পাশে জমে থাকা পানিতে ডুবে রাফসান আলী (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলাম ও উর্মি খাতুন দম্পতির একমাত্র সন্তান রাফসান আলী রবিবার সকালে মায়ের সঙ্গে শিবনগর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়।

বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিট থেকে ৫টার মধ্যে বাড়ির আঙিনায় খেলাধুলা করার একপর্যায়ে সবার অগোচরে টিউবওয়েলের পাশে জমে থাকা প্রায় তিন ফুট গভীর পানির গর্তে পড়ে যায় শিশুটি। ঘটনাটি কেউ তাৎক্ষণিকভাবে টের না পাওয়ায় সে পানিতে ডুবে যায়।

পরে শিশুটির মামী লিপি খাতুন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে পানির গর্তে রাফসানকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার ডাক শুনে মামা মনোয়ার হোসেন দ্রুত পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় এলাকাজুড়েও শোকের পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে লালপুর থানা পুলিশকে অবহিত করা হলে তারা প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির