1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ”

  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

“পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
আজ ৫ জুলাই রবিবার, সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা,খন্দকার মুশফিকুর রহমান, পূর্বধলা উপজেলার ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, কমিনিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয় সমূহের দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার মান বাড়াতে তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন পরবর্তী উপজেলা পরিষদ আয়োজিত
উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন,সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীসমাজের সাথে এক ফলপ্রসূ মতবিনিময় সভায় মিলিত হন তিনি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলার, উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব শফিকুল ইসলাম।
পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ​বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ,​এডিসির অর্থায়নে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ​হুইলচেয়ার বিতরণ ও ​ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ​বকনা গরু বিতরণ করেন।
​এছাড়া, জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী (খেলাধুলার সরঞ্জাম) বিতরণ করেন। এবং সর্বশেষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এর মাধ্যমে তিনি উক্ত পরিদর্শন কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির