1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

লালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত”

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

“লালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে ১১ টার সময় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নানা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে, যা দেশের উন্নয়নকে আরও গতিশীল করছে।
উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মধ্যে পল্লী উন্নয়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির