1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান,রাজশাহীতে স্থানান্তর”

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

“লালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান,রাজশাহীতে স্থানান্তর”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষেই বিষপান করেছে বলে জানা গেছে। সোমবার ৬ জুলাই দুপুরে এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অসুস্থ শিক্ষার্থী রাকিব (১১) উপজেলার চরজাজিরা গ্রামের রফিজের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের (প্রেমের) বিষয়কে কেন্দ্র করে রাকিব শ্রেণিকক্ষের ভেতরে বিষপান করে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা খোঁজখবর নিচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, ক্লাস চলাকালীন রুমের মধ্যে মাথা নিচু করে বসেছিল সে, শ্রেণী শিক্ষিকা অমৃতা রিনী হালদারকে বলেন সে ওয়াশ রুমে যাবে তখন ওয়াশরুমে গিয়ে খেয়ে আবার ক্লাসে ফিরে আসে তখন পাশে বসে থাকা শিক্ষার্থীরা তার গায়ে গন্ধ জানালে শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির