1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার ।”

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার ।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু । ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:”

সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ জুলাই আনসার সদস্যরা যোগদান করেন। শনিবার (৫ জুলাই) থেকে তারা আনুষ্ঠানিকভাবে রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে তিনজন করে আনসার সদস্য হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে আসছিল উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার্স ফোরাম।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রিয়াঙ্ক কুন্ড বলেন, “দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালগুলোতে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতো, যা চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটাত। এখন নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আরও নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে রোগীদের সেবা দিতে পারবেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য ইউএইচএফপিও ফোরামের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা আশা করছেন, নতুন এ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
তারিখ ০৬-০৭-২৬ ইংরেজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির