“১৪ ডিআইজিসহ বাধ্যতামূলক অবসরে পুলিশে ৩৩ কর্মকর্তার “
“আমিনুল ইসলাম জনি মনোহরদী, নরসিংদী”
সরকার বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন ডিআইজি (উপ-মহাপরিদর্শক) রয়েছেন।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাদের জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
অবসরে পাঠানো ডিআইজিরা হলেন: মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
এছাড়া অবসরে পাঠানো অতিরিক্ত ডিআইজিরা হলেন: মো. বরকতুল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার।
Leave a Reply