1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি “

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৮ জন দেখেছেন

“জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি “

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

“জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে খাগড়াছিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচি সোমবার (২৮ জুলাই) জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন,“শুধু উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবায়ও পাহাড়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। জুলাই পুনর্জাগরণ আমাদের সাহস, ঐক্য ও সমাজকল্যাণের প্রেরণা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, বঙ্গমিত্র চাকমা ও মো. মাহাবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসান, রাকিব মনি ইফতি সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও সেবাপ্রত্যাশীরা।

মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এই আয়োজন শুধু চিকিৎসা সেবা নয়, বরং সমাজে সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিক সহমর্মিতার প্রতিচ্ছবি হিসেবে পরিণত হয়। অনেকেই বলেন, “জুলাই পুনর্জাগরণ মানে শুধু রাজনৈতিক স্মারক নয়—এটি জনকল্যাণে নতুন পথচলার অনুপ্রেরণা।”

স্বাস্থ্য বিভাগের এমন জনমুখী উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা জানিয়ে আয়োজন শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির