1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

পাহাড় ধ্বসে দোছড়ি–লেমুছড়ি–ক্রোক্ষ্যং সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন”

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

পাহাড় ধ্বসে দোছড়ি–লেমুছড়ি–ক্রোক্ষ্যং সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন”

হামিদুল হক মার্শাল
রামু প্রতিনিধি”

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি–লেমুছড়ি–ক্রোক্ষ্যং সড়কের ৫ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি বাজারের ওপরের অংশে পাহাড় ধ্বসে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার ৬ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ধ্বসের ফলে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছপালা এসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ স্থানীয় সাধারণ জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জনদুর্ভোগ লাঘবে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং জনদুর্ভোগ কমে আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির