1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন ও  দ্রুত ট্রাইব্যুনালে মামলা।”

  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

“মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন ও  দ্রুত ট্রাইব্যুনালে মামলা।”

“স্টাফ রিপোর্টার, বরিশাল বিভাগ।”
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম মোল্লা (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পটুয়াখালীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার ও হলফনামা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসা. আসমা আক্তার দক্ষিণ কাকড়াবুনিয়া এলাকার বাসিন্দা মো. ফরিদ উদ্দিনের স্ত্রী।

গত রবিবার (২৮ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় মির্জাগঞ্জ থানাধীন সিংবাড়ী এলাকায় আসামির বসত ঘরের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ মামলার এজাহারে উল্লেখ করেন, ঘটনার আগের দিন তিনি তার ননদের অনুরোধে দুই সন্তানসহ তাদের ঘর পাহাড়া দেওয়ার জন্য তাদের বাড়িতে যান। ঐদিনই ননদের কন্যার স্বামী মালেয়শিয়া যাবেন বলে তাকে আগাইয়া দিতে তিনি ঢাকায় যান। তার সাথে বাদীর স্বামী ফরিদ উদ্দিনও ঢাকায় যান।

এই সুযোগে ওই রাতে ননদের স্বামী মোঃ আব্দুস সালাম মোল্লা (৪৮) কৌশলে বাদীর শোবার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি কক্ষ ত্যাগ করেন।

​

বাদীর স্বামী মোঃ ফরিদ উদ্দিন বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। তারা গত মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২টা নাগাদ মির্জাগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাকে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়।

পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী গৃহবধূ আইনের আশ্রয় নিয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

তবে আসমা বেগম জানিয়েছেন যে, অভিযুক্ত মোঃ সালাম মোল্লা তাকে ১ লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি এতে রাজি হননি। আসমা আক্তার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আরো বলেন, “আমার সাথে যেটা হইছে, অন্য কোনো মেয়ের সাথে যেন না হয়।”

অন্যদিকে মোঃ ফরিদ উদ্দিন জানান,

“তার স্ত্রীর ওপর ঘটে যাওয়া এই অমানবিক নির্যাতনের ঘটনায় তিনি আইনি লড়াইয়ে তার স্ত্রীর পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন এবং ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবিতে সংকল্পবদ্ধ রয়েছেন। তিনি প্রশাসনের কাছে এই জঘন্য অপরাধের উপযুক্ত বিচার চেয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

“স্টাফ রিপোর্টার
বরিশাল বিভাগ
তারিখ ১০/০৭/২৬ইং ”

ভিডিও মানববন্ধনের

ও ছবি আছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির