“নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ৮ নাগরিক অনুপ্রবেশ”
“হামিদুল হক মার্শাল রামু প্রতিনিধি”
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি বলছে,আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সদস্য বলে দাবি করেছেন।
সন্ধ্যায় তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,১। মংবা তংচংগা (৩৪), পিতা-মংসাচিং, গ্রাম-মেদেক, ২। মংম (২০), পিতা-খিংলা, গ্রাম-মেডাই, ৩। কিংলা থুয়াইং (২১), পিতা-থিংসা মং, গ্রাম-মেডাই, ৪। রুপার (১৯), পিতা-মৃতঃ-মুরিংগা , গ্রাম-মেদেক, ৫। থাইংসা মং (৪০), পিতা-মৃত চাযাইলা , গ্রাম-ওয়াকেং, ৬। তুলি (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং, ৭। তানতানাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং, ৮। মংতা নাইং (২০), পিতা-থাইংসা মং, গ্রাম-ওয়াকেং সকলের থানা-ডেকিবুনিয়া, জেলা-মংডু, মায়ানমার।
তবে আটককৃত ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নামের একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তার ভু্য়া জাতীয়পরিচয় পত্র ও জম্ম নিবন্ধন বিজিবি’র নিকট উপস্থাপন করে।
তার জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন পর্যাবেক্ষণে কোন মিল পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল বলেন, ‘কক্সবাজার ৩৪বিজিবি আটজনজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা করা হচ্ছে।
তাঁরা মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না, তা যাচাই করা হবে।’
ঘুমধুম সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, আজ দুপুর সবিকালের দিকে মিয়ানমারের আটজন নাগরিক রাখাইন রাজ্যের কাঁটাতারের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
পরে সীমান্ত পিলার ৪১ নম্বর অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় এসে আশ্রয় নেন।
স্থানীয় লোকজন এই প্রতিবেদককে জানান, তাদের নিজেদের রাখাইন রাজ্যের সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন বলে জানান।
খবর পেয়ে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন, ‘আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক তবে মিয়ানমারের কোন বাহিনীর সদস্য কি না,এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply