1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

অ্যাক্রো মেডিকেল বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমন্বিত প্রবীণ পরিচর্যা কেন্দ্র স্থাপনের জন্য বিডি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।”

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

“অ্যাক্রো মেডিকেল বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমন্বিত প্রবীণ পরিচর্যা কেন্দ্র স্থাপনের জন্য বিডি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।”

“আলী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।”

বাংলাদেশে প্রবীণদের জন্য আধুনিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে ACRO Medical Limited। এ লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরের দেওপাড়ায় ১১০ কক্ষবিশিষ্ট একটি Integrated Palliative Care Residential Facility নির্মাণে স্থাপত্য, প্রকৌশল নকশা ও অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য BD Engineering Consultant-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে প্রকল্পটির পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ঢাকার আফতাবনগরে পরিচালিত ACRO Probin Nibash-এর সফল অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বৃহৎ সমন্বিত সিনিয়র লিভিং কমিউনিটি হিসেবে গড়ে উঠবে, যেখানে একই ছাদের নিচে আবাসন, চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পরিচর্যা সেবা নিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, গড় আয়ু বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, বিদেশমুখী কর্মসংস্থান এবং যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারের সংখ্যা বাড়ায় দেশে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি পরিচর্যা, প্যালিয়েটিভ কেয়ার, পুনর্বাসন ও সহায়ক আবাসন সেবার চাহিদা দ্রুত বাড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখেই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ১৫০ শতক (১.৫ একর) নিজস্ব জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পে থাকবে ১১০টি আবাসিক কক্ষ। প্রবীণদের জন্য সহায়ক আবাসন, প্যালিয়েটিভ কেয়ার, হসপিস সেবা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি নার্সিং সাপোর্টের পাশাপাশি ২৪ ঘণ্টা নার্সিং ও কেয়ারগিভিং সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি, ডিমেনশিয়া ও দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ওয়েলনেস প্রোগ্রামের ব্যবস্থা থাকবে।

এছাড়া প্রকল্পের মাস্টারপ্ল্যানে রয়েছে ল্যান্ডস্কেপ গার্ডেন, হাঁটার পথ, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত স্থান, ডাইনিং সুবিধা, ক্যাফে এবং প্রবীণবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধা, যা বাসিন্দাদের সক্রিয় জীবনযাপন, সামাজিক সম্পৃক্ততা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে।

সমঝোতা অনুযায়ী, BD Engineering Consultant প্রকল্পটির স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা প্রদান করবে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো, টেকসই প্রকৌশল এবং প্রবীণবান্ধব ও সহজপ্রবেশযোগ্য নকশা নিশ্চিত করার বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত ACRO Medical Limited বাংলাদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক Md. Ariful Islam (MCPA-Australia) অস্ট্রেলিয়ার উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেল দেশে বাস্তবায়নের উদ্যোগ নেন।

প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তোলা, যেখানে প্রবীণরা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন, মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং নিরাপদ ও সহায়ক পরিবেশে জীবনযাপন করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প বাংলাদেশে প্রবীণ স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হলে এটি বাংলাদেশে সমন্বিত প্রবীণ স্বাস্থ্যসেবা, প্যালিয়েটিভ কেয়ার, সহায়ক আবাসন এবং দীর্ঘমেয়াদি রেসিডেনশিয়াল কেয়ার সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির