”চাঁদনী হাউজিং জামে মসজিদের সভাপতি আনোয়ার হোসেন প্রধান আর নেই”
“এম, এ, মানিক
স্টাফ রিপোর্টার।”
নারায়ণগঞ্জের ফতুল্লা গুলশান রোড এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং চাঁদনী হাউজিং জামে মসজিদের সভাপতি আনোয়ার হোসেন প্রধান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (১১) ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ এশা পঞ্চবটি ডালডা গেইট জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় তালডা গেইট জামে মসজিদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিশিষ্ট এই সমাজসেবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদনী হাউজিং জামে মসজিদ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।
Leave a Reply