1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মুরাদনগরে ৪৭ পরিবার ও প্রতিষ্ঠানে হাসির ঝিলিক: ধর্মমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান”

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন

মুরাদনগরে ৪৭ পরিবার ও
প্রতিষ্ঠানে হাসির ঝিলিক: ধর্মমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান”

সাইদুজ্জামান ভুইয়া”

একটুখানি আর্থিক সহায়তা যেখানে বদলে দিতে পারে অসচ্ছল মানুষের দিনলিপি, কিংবা গতি ফেরাতে পারে কোনো সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে—ঠিক তেমনই এক মানবিক মেলবন্ধনের সাক্ষী হলো কুমিল্লার মুরাদনগর।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে ৪৭ জন অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান। ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে এই মানবিক সহায়তার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী এবং উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সুবিধাভোগীদের আনন্দ ভাগাভাগি করে নেন।

কাজী জুন্নুন বসরী বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং একটি মানবিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মমন্ত্রীর এই স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রদত্ত অনুদান কেবল কিছু অর্থ নয়; এটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতার এক অনন্য বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সুশৃঙ্খলভাবে ৪৭টি সুবিধাভোগী পক্ষ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হলে হলরুমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির