1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মুন্সীগঞ্জে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

মুন্সীগঞ্জে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান (রতন) পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নেতৃত্ব বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারীর মর্যাদা, সমঅধিকার ও নেতৃত্ব নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, উদ্ভাবনী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধ, অধ্যবসায় এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির