“রংপুর মিটাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত আফসার আলীর মৃত্যু “
মোঃকবির হোসেন,জেলা প্রতিনিধি রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আফসার আলী মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই, মিঠাপুকুর উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রামে। সেদিন নিজের জমিতে ধান লাগাতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশিও অ’স্ত্র নিয়ে আফসার আলীর উপর হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply