“ধুনটে সুলতান হজ্জ কাফেলার হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল, হজের আদর্শ বাস্তবায়নের আহ্বান”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:”
বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসায় এয়ার রয়েল এভিয়েশনের অঙ্গপ্রতিষ্ঠান সুলতান হজ্জ কাফেলার উদ্যোগে হজযাত্রীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে হজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মো. শাহজাহান আলী।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী হজ্জ গ্রুপের চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, “হজ মানুষের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। হজ থেকে ফিরে একজন মুসলমানের উচিত সেই আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত হাজি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমরা হজকে খেদমত হিসেবে করি, ব্যবসা হিসেবে নয়। কখনো যদি খেদমতের নিয়ত থেকে সরে যাই, তাহলে এ কাজ ছেড়ে দেব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার জামিল মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী। প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ছানাউল্লাহ নিয়ামতী। বিশেষ আলোচক ছিলেন সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সুলতান হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা কে. এম. সুলতান মাহমুদ বলেন, “দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুলতান হজ্জ কাফেলা বিশ্বস্ততা, আন্তরিকতা ও অভিজ্ঞতার সঙ্গে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দিয়ে আসছে। আল্লাহর মেহমানদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমানতদারিতা ও নিষ্ঠার সঙ্গে এ সেবার ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
সুলতান হজ্জ কাফেলার রিজিওনাল কো-অর্ডিনেটর ও কনসালট্যান্ট মুফতি আশেকে এলাহী শিবলী বলেন, “হজের মাধ্যমে অর্জিত তাকওয়া, ধৈর্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ ব্যক্তি ও সমাজে ছড়িয়ে দিতে পারলেই হজের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আমরা সবসময় হাজিদের খেদমতে নিয়োজিত থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে হজ ও ওমরাহ সেবা দিয়ে আসছে। প্রতি মাসেই আমাদের ওমরাহ কাফেলা পরিচালিত হচ্ছে এবং ২০২৭ ও ২০২৮ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে।”
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হজযাত্রী, আলেম-ওলামা, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান মুফতি এনামুল হক আরেফী।
উল্লেখ্য, সুলতান হজ্জ কাফেলা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির কার্যালয় বগুড়ার ধুনট পৌর শহরের ডাচ-বাংলা ব্যাংক বুথ ভবনের তৃতীয় তলায় অবস্থিত।
Leave a Reply