1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

লালপুরে  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
লালপুর(নাটোর)প্রতিনিধি:
সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্ব প্রস্তুতি ও মোকাবেলার লক্ষ্যে নাটোরের লালপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ই জুলাই বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং যেকোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুর্যোগের সময়ে সাধারণ মানুষের জানমাল রক্ষা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখা এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির