1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কু-প্রস্তাবের অভিযোগে ফের বিতর্কে এসআই মোস্তাফিজ, ধুনট থানা থেকে প্রত্যাহার”

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

“কু-প্রস্তাবের অভিযোগে ফের বিতর্কে এসআই মোস্তাফিজ, ধুনট থানা থেকে প্রত্যাহার”

 

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি:”

বগুড়ার ধুনট থানার আলোচিত উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে এ আদেশ কার্যকর হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে এসআই মোস্তাফিজুরকে প্রত্যাহার করা হয়েছে।

তবে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি থানায় সেবা নিতে আসা এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের পক্ষে ওই নারীর সঙ্গে এসআই মোস্তাফিজুরের মোবাইল ফোনে কথোপকথনের কল রেকর্ডও রয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি ধুনট থানায় যোগদান করেন। এর পূর্বে বগুড়া সদর থানায় কর্মরত থাকাকালে এক নারীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার মুখে তাকে ধুনট থানায় বদলি করা হয়।

সর্বশেষ একই ধরনের অভিযোগ সামনে আসার পর তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির