“মির্জাগঞ্জ মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন।”
“মোঃ সাকির আলম, স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ”
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মোহাম্মদ বাশার দফাদার এর মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের ভাটামারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম দফাদার গ্রেফতার হওয়া বাসার দফাদারের বোন ও তার মা সহ এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ মানববন্ধনে বক্তারা বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নের ছাত্রদল নেতা অসহায় মানুষের সেবা ও ভালোবাসা দিয়ে ক্ষুধার্ত মানুষকে সাহায্য করতেন একজন মানুষের বাসায় খাবার না থাকলে তার পকেট থেকে বাজার করে তার বাড়িতে পাঠিয়ে দিত এজন্য এলাকার সাধারণ মানুষ তার ভালোবাসায় মুগ্ধ হওয়ায় চাঁদাবাজ দখলদারিত্ব এবং এলাকার সালিশ ব্যবসায়ীরা সঠিকভাবে সালিশ না করায় প্রতিবাদ করত ন্যায্য অধিকার আদায় করে দিত এটা ছিল তার অপরাধ এজন্য এলাকার রা দখলদাররা মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তার মান ক্ষুন্ন করছে এজন্য আমরা এলাকার সাধারণ মানুষ তার মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে মানববন্ধন করতে আসছি আমরা চাই বাসার দফাদার এর নিঃস্বার্থ মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরে আসবে ।
তারিখ ১৫- ০৭-২০২৬ইং
Leave a Reply