1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা”

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

লালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা”

লালপুর(নাটোর)প্রতিনিধি:
দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া ও গন্ডবিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধ করা এবং অবৈধভাবে মাছ আহরণ রোধ করা।

অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধন হওয়ায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় সরকার নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির