1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেন বাদী ইয়াসিন”

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেন বাদী ইয়াসিন”

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ):”
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ ও ডেইলি পোস্ট পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে “ভুল সিদ্ধান্ত” আখ্যায়িত করে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও মামলার বাদী ইয়াসিন হোসেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ ও ডেইলি পোস্ট-এ সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হয়ে ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
তিনি বলেন, “আমি উপলব্ধি করেছি যে, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।”
প্রসঙ্গত, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের একদিন পর, অর্থাৎ ৭ জুলাই, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির