1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?”

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

একাধিক মামলার আসামির দেশত্যাগের প্রস্তুতি প্রশাসনের নজর কোথায়?”

দিনাজপুর প্রতিনিধি”

দিনাজপুরের হাকিমপুর হিলির জিলাপি পট্টি এলাকার একাধিক ফেনসিডিল মামলার আসামি আলমগীর হোসেন এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ের করা একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক অবস্থায় থেকে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে র‍্যাব (RAB) ও পুলিশের দায়ের করা একাধিক ফেনসিডিল-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে বলে জানা গেছে।
হাকিমপুর থানা সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে পলাতক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, একটি গোপন সূত্রের বরাতে জানা গেছে, আলমগীর হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ।
স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা মনে করেন, যদি সত্যিই তিনি দেশত্যাগের চেষ্টা করেন, তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত।
তবে এ বিষয়ে আলমগীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান
আমার কিছু করতে পারলে করেন আমি জাবোই আমাকে কেউ ঠেকাতে পারবে না৷

এমন ঘটনায় মনে প্রশ্ন জাগে আইনের কাজ কি সুধু মামলা দেওয়া নাকি উপযুক্ত সাজা দেওয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির