1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৮৮ জন দেখেছেন

গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)”

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের সুদীপ্ত কুমার সাহা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের মো. জয় ভাঙ্গী।

সোমবার (১৩ জুলাই) অ্যাসোসিয়েশনটির সাবেক সভাপতি মো. গোলাম মোর্শেদ সানাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের (শিক্ষকবৃন্দ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টাদের নিয়ে এক প্রীতিভোজ (চড়ুইভাতি) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড: পূর্ণেন্দু বিশ্বাস-সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী ইতি ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাব্বি শেখ, দপ্তর সম্পাদক হিসেবে নাহিদ হাসান, অর্থ সম্পাদক হিসেবে আব্দুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান-সহ বিভিন্ন পদে নতুন সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জয় ভাঙ্গী বলেন,
“পূর্ববর্তী কমিটি অত্যন্ত সফলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছে। তাই আমাদের ওপর দায়িত্ব আরও বেড়েছে। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা এবং উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা পেলে আমরা এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সক্ষম হব বলে আশা করি।”

নবনির্বাচিত সভাপতি সুদীপ্ত কুমার সাহা বলেন,
“আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনটির সদস্য, সাবেক শিক্ষার্থী ও উপদেষ্টারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির