1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার”

রাবি প্রতিনিধি

আন্তর্জাতিক গবেষণায় দক্ষতা উন্নয়নে রাবিতে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ‘প্রারম্ভিক পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা প্রকাশনা, আন্তর্জাতিক সহযোগিতা ও উচ্চশিক্ষা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন নবীন শিক্ষক, ৫৯টি বিভাগের সভাপতি ও একজন করে শিক্ষক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং অনুষদ প্রধানসহ প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, “আমাদের গবেষণার অন্যতম বড় সমস্যা হলো অর্থায়ন (ফান্ডিং) ও গবেষণাগার (ল্যাব) সুবিধার সীমাবদ্ধতা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৪টি হিট প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমাদের নবীন সহকর্মীদের জন্যও শিগগিরই নতুন কিছু গবেষণা প্রকল্প দেখতে পাবেন। পূর্বের গবেষণা বরাদ্দগুলো আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে প্রদান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, “আমরা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাই, তাদের জন্য আজকের সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সেমিনারে প্রকৌশল অনুষদের যেসব শিক্ষার্থী উপস্থিত রয়েছে, তারা আলোচ্য বিষয় এবং উপস্থাপিত উপকরণগুলোর সঙ্গে ইতোমধ্যেই বেশ পরিচিত। আমি আজকের রিসোর্স পারসনকে ড. সাইদুর রহমানের কাছে অনুরোধ করব, তিনি যেন দেশের বাইরের ফুল-ফান্ডেড স্কলারশিপের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। এসব স্কলারশিপ আমাদের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “আইকিউএসি পরিচালক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশ ও বিশ্বের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে নিরন্তর প্রচেষ্টায় নিবেদিত। নবীন গবেষকদের আন্তর্জাতিক প্রযুক্তি ও পদ্ধতিতে পারদর্শী করে তোলার মাধ্যমে বিশ্বমানের গবেষণা সৃষ্টি ও সহযোগিতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, এ কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪—‘সমান ও মানসম্পন্ন শিক্ষা’ এবং ১৭—‘টেকসই উন্নয়নের জন্য বিশ্বস্ত অংশীদারিত্ব’ বাস্তবায়নের সাথে সরাসরি সম্পর্কিত। আইকিউএসি কর্তৃপক্ষ আশা করে, এ সেমিনার বিশ্ববিদ্যালয়কে উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, উচ্চশিক্ষা এবং একাডেমিক সহযোগিতা বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির