“লালপুরে জুলাই শহীদ দিবস পালিত”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
লালপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, মোঃ সেলিম , জুলাই যোদ্ধা , রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাএ প্রতিনিধিরা ।
সভায় বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply