1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মোবাইল কোর্ট এর মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৫ জন দেখেছেন

“মোবাইল কোর্ট এর মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ”

“আব্দুল্লাহ
জেলা প্রতিনিধি , টাঙ্গাইল”

১৫ জুলাই বুধবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হবিপুর বিলে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এর নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে , আইন শৃংখলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ । এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, ” চায়না দুয়ারি ও কারেন্ট জাল যত্রতত্র ব্যবহার করার ফলে মৎস্য সম্পদ হুমকির সম্মুখীন । এসব জালে ছোট বড় সব শ্রেণির মাছ ছাড়াও প্রকৃতির জলজ প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যা প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করছে । তাই এসব জাল ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে । নিষিদ্ধ এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনী অভিযান অব্যাহত থাকবে “।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির