1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ।”

  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধিঃ”
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত Local Government COVID-19 Response and Recovery Project (LGCRRP)-এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২ টায় ঘোড়াঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ. জেড. এম. জাহিদ হোসেন।

প্রকল্পের আওতায় ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গোবিন্দগঞ্জ সড়ক থেকে চাঁপাতলী পর্যন্ত প্রায় ১,৭৫০ মিটার ইউনিব্লক সড়কের উন্নয়ন, একই সড়কে সিঙ্গেল স্ট্রিটলাইট স্থাপন এবং চাঁপাতলী সড়কের ৩৫০ মিটার এলাকায় আরসিসি ক্রস ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করছে ঘোড়াঘাট পৌরসভা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, সাধারণ সম্পাদক শাহ আলম,সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান ছামু ,সহ সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম , সাংবাদিক মোঃ কায়সার হাবীব পাপ্পু, সাংবাদিক মোঃ সোহেল তানভীর, এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, সড়ক নিরাপত্তা এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
ঘোড়াঘাট, দিনাজপুর
তারিখঃ ১৭/০৭/২০২৬ ইং.

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির