“মৌলভীবাজারে রথযাত্রা মহোৎসব-২০২৬ পালিত”
“রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।”
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শ্রী শ্রী গৌর নিতাই জিউ মন্দির, সৈয়ারপুর, মৌলভীবাজারের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভীবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছেন। এই ঐতিহ্য আমাদের গর্বের বিষয়। আমরা সবাই মিলে সম্প্রীতির এই বন্ধন অটুট রাখবো এটাই আমাদের প্রত্যাশা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট মৌলভীবাজার জেলার আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সুনীল কুমার দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট মৌলভীবাজার জেলার আহ্বায়ক এডভোকেট রনু কান্ত দত্ত, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার জেলার সদস্য সচিব ও মৌলভীবাজার পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, মৌলভীবাজার জেলা নামহট্ট সংঘের উপদেষ্টা প্রেমাদ্রি দাস অধিকারী প্রমুখ।
ধর্মীয় আলোচনা সভা শেষে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সৈয়ারপুর ইসকন মন্দির থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ হলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
রথযাত্রা উপলক্ষে মৌলভীবাজার ইসকন মন্দির ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরন শ্রীমদ্ভাগবত গীতা, জগন্নাথের ভোগরাগ, কীর্তন ইত্যাদি।
২৪ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে পবিত্র রথযাত্রা মহোৎসবের সমাপ্তি হবে।
Leave a Reply