1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

গণভোট বাস্তবায়ন ,বিদ্যুৎ সংকট নিরসনে , দ্রব্যমূল্যনিয়ন্ত্রণ ও কর্মসংস্থানে বৃদ্ধির দাবিতে ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়।”

  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৪ জন দেখেছেন

“গণভোট বাস্তবায়ন ,বিদ্যুৎ সংকট নিরসনে , দ্রব্যমূল্যনিয়ন্ত্রণ ও কর্মসংস্থানে বৃদ্ধির দাবিতে ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় ঘোড়াঘাট আজাদ মোড়ে উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির