1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

জাবির মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সভাপতি মাহির সম্পাদক রাফি”

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

জাবির মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সভাপতি মাহির সম্পাদক রাফি”

মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম মাহির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৫৩তম আবর্তনের শিক্ষার্থী ফারদিন তোহা রাফি।

শুক্রবার (১৭ জুলাই) মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি, জিএস ও সাহিত্য সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের গঠনতন্ত্রের ৪র্থ অনুচ্ছেদের ধারা ৪.২ ও উপধারা ৪.২.১ অনুযায়ী এ কমিটির ঘোষনা দেওয়া হয়।

নতুন এ কমিটির উপদেষ্টা পরিষদে আছেন মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.মাহমুদুর রহমান, মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি খালেদ জুবায়ের শাবাব এবং মীর মশাররফ হোসেন হল সংসদের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ।

এছাড়াও সহসভাপতি পদে আছেন প্রাণিবিদ্যা ৫১তম আবর্তনের আশরাফুল ইসলাম প্রধান
একই ব্যাচের আল মোতাসিম বিল্লাহ,এবং ৫২ তম আবর্তনের শিক্ষার্থী মো: শরিফুল ইসলাম।
যুগ্ম সম্পাদক পদে আছেন ৫৩ তম আবর্তনের মারুফ বিল্লাহ নাঈম। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আবু নাসের। সহ:দপ্তর সম্পাদক পদে মো: রহমত উল্লাহ শিশির। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আছেন টি. এম. নাসের আল মানসুর। সহ: শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জুমান আল সাদ। সাংগাঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ। সহ: সাংগাঠনিক সম্পাদক পদে মীর তাসনিমুল হাসান। অর্থ বিষয়ক সম্পাদক পদে আছেন নাঈমুর রহমান। সহ:অর্থ বিষয়ক সম্পাদক পদে রাকিব শেখ
প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক পদে আছেন কাজী মাহমুদুল হাসান বিপ্লব। সহ: প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক পদে শাফায়েত আল সিফাত। গ্রন্থাগার সম্পাদক পদে আছেন মো: লিটন ইসলাম এবং সহ: গ্রন্থাগার সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম। এছাড়াও কার্যকারি সদস্য হিসেবে আছেন মেসবাউল হাসনাত লিয়ন,মো: মাহফুজুল হক, এহসানুল হক রুদ্র, এস.এম. জয়নুল হক অয়ন এবং মিসবাহুল হক।

মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম মাহির বলেন, শিক্ষার্থীদের চিন্তার গতিশীলতা ও অ্যনালিটিকাল দক্ষতা বৃদ্ধিতে বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ। হলকেন্দ্রীক সুস্থ বিতর্কের চর্চা আমাদেরকে একটি চিন্তাশীল প্রজন্ম উপহার দিতে পারে। আর চিন্তাশীল প্রজন্মই একটি দেশ ও জাতির মুক্তির সোপান। আশা করি মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাব দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের মেধা ও মননের স্বত:স্ফুর্ত বিকাশে কাজ করে যাবে।

মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ফারদিন তোহা রাফি বলেন, মীর মশাররফ হোসেন হলের মতো ঐতিহ্যবাহী একটি হলে বিতর্ক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এমএইচডিসি যাত্রা শুরু করেছে। বিতর্ক শুধু একটি প্রতিযোগিতামূলক চর্চা নয়, বরং যৌক্তিক চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে নিয়মিত আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে শিক্ষার্থীদের এই চর্চায় সম্পৃক্ত করা। পাশাপাশি নিয়মিত কর্মশালা ও অনুশীলন সেশনের মাধ্যমে নতুন বিতার্কিক তৈরিতেও কাজ করবে এমএইচডিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির