1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও গুপ্তচর যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় ৬ই বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক।

অভিযানটি শুরু হয় আজ ভোররাতে সাড়ে ৪টায় নরেন্দ্র কারবারী পাড়া এলাকায়। সেনা সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল পালানোর চেষ্টা করে, এ সময় উভয়পক্ষে গুলি বিনিময় হয়। পরে অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে—

১টি সাবমেশিনগান (SMG),৩টি দেশীয় বন্দুক,১টি এলজি,৭ রাউন্ড এ্যামোনিশন ও ৪২টি বিভিন্ন খালি গুলির খোসা,৪টি ওয়াকিটকি সেট ও একটি মটোরোলা টকাবয় সেট,২টি ক্যামেরা ও ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস,৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ পতাকা, ৫টি আর্মবেন্ড,১২টি বিভিন্ন প্রকার বই ও প্রশিক্ষণ সংক্রান্ত ডকুমেন্ট।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা বলেন, “এই অভিযান শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। পার্বত্য অঞ্চলে যেসব সশস্ত্র দল সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে আমরা শ্রদ্ধা ও সহানুভূতির চোখে দেখি এবং তাদের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর।”

সেনাবাহিনীর এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। অনেকেই জানান, এই ধরনের অভিযান সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির