1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

খাগড়াছড়িতে পাহাড় কেটে মাটি উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা”

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

খাগড়াছড়িতে পাহাড় কেটে মাটি উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। অভিযানে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের ভারসাম্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির