1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

যমুনা গ্রুপের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল”

  • আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫২ জন দেখেছেন

“যমুনা গ্রুপের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল”

আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৮ জুলাই দুপুর ১২টায় চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন সামসু। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মহিবুর রহমান মাসুম, ইমপেরিওল গ্রুপের এমডি, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান খান, ব্যবসায়ী রমজান তালুকদার প্রমুখ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকি*লাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির, সদস্য মীর জুবাইর আলম, সদস্য জিন্নাহ চৌধুরী ও ফারুক তালুকদার সহ চুনারুঘাটের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাটেও এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির