1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয় ঘোড়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয় ঘোড়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

জুলাই-আগস্টের গণআন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, এই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়, বরং গোটা জাতির সম্মিলিত অর্জন।

শনিবার (১৮জুলাই) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ ছিল দীর্ঘ ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আর ২০২৪ সালের ৫ আগস্টের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। তাই এ অর্জনের মালিকানা কোনো ব্যক্তি বা দলের নয়, দেশের মানুষের।

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার কৃতিত্ব এককভাবে দাবি করার পরিণতি দলটিকে ভোগ করতে হয়েছে। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের অর্জন নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে যারা চেয়েছিল, জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়েছে এবং বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে।

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মন্ত্রী বলেন, বিএনপি কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এগোতে চায়। জনগণ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিলেও জনগণের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভক্তির সুযোগ নিয়েই ষড়্‌যন্ত্রকারীরা সক্রিয় হয়। বেহুলা-লখিন্দরের গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ছোট একটি ফাটল যেমন বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তেমনি রাজনৈতিক বিভক্তিও দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, সার্কেল এএসপি আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।

পরে ১৯০ জন কৃষকের মধ্যে গাছের চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া চাম্পাতলী সড়কের উদ্বোধন, ২৭৭ শিশুর মধ্যে চার্জার ফ্যান বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের হাতে ক্রেস্ট তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির