1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

পাওনা টাকা এড়াতে অপহরণের নাটক: বদলগাছীতে যুবকের কান্ড, অবশেষে আপস”

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

পাওনা টাকা এড়াতে অপহরণের নাটক: বদলগাছীতে যুবকের কান্ড, অবশেষে আপস”
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি :”
ব্যবসায়িক লোকসান আর পাওনাদারের দেনা থেকে বাঁচতে নিজেই নিজের অপহরণের মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে আল মাহমুদ আচাবী নামে এক যুবকের বিরুদ্ধে। নওগাঁর বদলগাছী উপজেলার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অবশেষে পারিবারিক মধ্যস্থতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আল মাহমুদ আচাবী এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। সম্প্রতি ব্যবসায় বড় অঙ্কের আর্থিক লোকসান হওয়ায় তিনি চরম সংকটে পড়েন। এই সংকট কাটিয়ে উঠতে তিনি তাঁর ভগ্নিপতির আপন ছোট ভাই মোঃ ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন দফায় মোট ১২ লক্ষ টাকা ধার নেন।
​টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও আচাবী তা পরিশোধ করতে পারছিলেন না। ছানোয়ার হোসেন পাওনা টাকা ফেরত চাইলে আচাবী কাল-ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে পাওনা টাকা দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, তা থেকে বাঁচতে এবং পাওনাদারের ওপর চাপ সৃষ্টি করতে আচাবী নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের এক রোমাঞ্চকর মিথ্যা নাটক সাজান।
​আসাদের হঠাৎ নিখোঁজ ও অপহরণের খবরে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে অনুসন্ধানে বেরিয়ে আসে যে, দেনার দায় থেকে বাঁচতেই তিনি এই অপহরণের গল্প সাজিয়ে ছিলেন।
​মিথ্যা অপহরণের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আচাবীর বড় বোন নাজমা বেগম এগিয়ে আসেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় ও পারিবারিক মধ্যস্থতায় উভয় পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আচাবী তাঁর ভুল স্বীকার করেন এবং পাওনা টাকা পরিশোধের বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।
​পারিবারিক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সম্পূর্ণভাবে মিটিয়ে নেওয়া হয়েছে। তবে দেনা এড়াতে এভাবে অপহরণের নাটক সাজানোর ঘটনায় এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির