1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার”

নাসিমুল মুহিত ইফাত, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির বিবেচনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ভূরাজনৈতিক দিক থেকে এই সম্পদের গুরুত্ব অপরিসীম তাই আমাদের তা কাজে লাগাতে হবে।’

বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা খান পুস্পিতার সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল করিম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূরাজনীতি বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আলোচনায় তিনি বাংলাদেশের ভূরাজনীতিতে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি নিয়েও বিশদ আলোচনা করেন প্রধান এ বক্তা।

সেমিনারের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির