“কুলানন্দপুর গ্রামের সচেতন নাগরিক কর্তৃক “জুয়া ও মাদক নির্মুল” সংক্রান্ত এক জনসভার আয়োজন করা হয়।”
“মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:” দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামে সচেতন নাগরিক কতৃক জুয়া মাদক নির্মূল সং সংক্রান্ত এক জনসভায় আয়োজন করা হয়।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে, মাদক সেবন ও জুয়ার ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কুফল নিয়ে আলোচনা করেন।
আলোচনা পরবর্তীতে মাদক ও জুয়া নির্মূলে ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন,মোহাম্মদ মোরশেদ আলম।
সেক্রেটারির দায়িত্ব পালন করবেন, মোঃ মাসুদুল সরকার।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন, মোঃ মেহেদী হাসান।
উক্ত কমিটি কুলানন্দপুরের সকল সচেতন নাগরিকের কাছে সর্বদাই দোয়া ও আশীর্বাদ কামনা করে।
Leave a Reply