1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, এক লাখ টাকা জরিমান।”

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

লালপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, এক লাখ টাকা জরিমান।”
লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
পদ্মা নদীর চর ও আবাদি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় একটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদ্মা নদীর চর ও কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাটের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ‘ই.এস’ ইটভাটার মালিক মো. ইদবার আলী (৫৩)-কে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় লালপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, পদ্মা নদীর চর, পরিবেশ এবং সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির